,

বিজয়নগরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যেমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও কুৎসা রটনায় ঐ ইউনিয়নের কয়েক হাজার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

আজ রোববার দুপুরে চান্দুরা-আখাউড়া সড়কের আমতলী বাজার এলাকায় এ মানববন্ধন হয়। এতে এলাকার হাজার হাজার নারী পুরুষ অংশ নেয়।
মানববন্ধন শেষে চান্দুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামিউল হক চৌধুরী স্থানীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন বলেন তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে জনগনের সেবা করার পাশপাশি স্থানীয় ক্যাবল অপারেটরের ব্যবসা করে আসছেন। কিন্তু তার ডিশের ব্যবসা দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে এলাকার সাংবাদিক নামধারী মৃনাল চৌধুরী ও তানভীর আমিদ রাজিব ফেসবুকে এবং স্থানীয় বিভিন্ন সংবাদপত্রে উদ্দেশ্য প্রনোদিত ভাবে নানা কুৎসা রটনা করে তার ভাবমুর্তি নষ্ট করছে। গোপনে তার ডিসের লাইন কাটার সময় হাতেনাতে ধরাও পড়েছে এদের দু-জন। তাদের অপসাংবাদিকতায় এলাকার সাধারন মানুষ হয়রানি হচ্ছে। তাদের সকল অপকর্ম সম্পর্কে থানা ও প্রশাসনকে বারবার অবহিত করলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করে তিনি বলেন আগামী ৩ দিনের মধ্যে কোন ব্যবস্থা নেয়া না হলে কঠোর আন্দোলন করা হবে।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চান্দুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হেবজুল বারী সরকার, সাধারণ সম্পাদক সামসুজ্জামান, চান্দুরা ইউপি’র সাবেক চেয়ারম্যান ডলি রানী দাস।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ