রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশন

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন তারেক জিয়া পরিষদের এক নেতা।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে তিনি পাংশা পৌরশহরের হযরত শাহজুঁই (রহ.) মাজার শরিফের সামনে এ অনশন শুরু করেন। প্রার্থী ঘোষণা না দেওয়া পর্যন্ত তিনি এই অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা গিয়েছেন।

অনশনরত রিয়াজুল ইসলাম রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ১নং ওয়ার্ডের ঢেঁকিপাড়া গ্রামের উকিল প্রামানিকের ছেলে এবং স্থানীয়ভাবে বিএনপি ও তার অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

রিয়াজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করেছে। কিন্তু রাজবাড়ী-২ আসনে এখনো মনোনয়ন ঘোষণা করে নাই। এ আসনে কোনো জোটের প্রার্থী নেই।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ কাজ করেছেন। তিনি ছিলেন নেতাকর্মীদের পাশে। সাবেক এমপি নাসিরুল হক সাবু অসুস্থ হলেও তিনি যোগ্য প্রার্থী। এ কারণে ধানের শীষের বিএনপির প্রার্থী ঘোষণার জন্য মনোনয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি।’

রিয়াজুল ইসলামের দাবি, রাজবাড়ী-২ আসনে প্রার্থী ঘোষণা না দেওয়া পর্যন্ত তিনি আমরণ অনশন চালিয়ে যাবেন।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের