রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আরও ৪ স্থানে বিস্ফোরণ, এনসিপি কার্যালয়ের সামনে অবিস্ফোরিত ককটেল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঢাকার আরও চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপি কার্যালয়ের সামনের রাস্তায় অবিস্ফোরিত একটি ককটেল পাওয়া গেছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার পর এসব ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, বাংলাদেশ বেতার গেটের সামনে, খিলগাঁও ফ্লাইওভার এলাকায়, মিরপুরের শাহ আলী মার্কেটের সড়কের পাশে এবং মৌচাক ক্রসিংয়ে একাধিক ককটেল বিস্ফোরণ হয়।

এনসিপি কার্যালয়ের সামনে অবিস্ফোরিত ককটেল পাওয়ার বিষয়ে ডিএমপির রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মো. আমজাদ বলেন, রাতে এনসিপির কার্যালয়ের সামনের রাস্তায় বাংলামোটরে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। সেখানে থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। এ বিষয়ে এর থেকে বেশি তথ্য আমার কাছে নেই।

অন্যদিকে ডিএমপির শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক বলেন, আগারগাঁও এলাকার বাংলাদেশ বেতার গেটের সামনে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করেছে।

এদিকে দুষ্কৃতিকারীরা সন্ধ্যা ৬টার দিকে মৌচাক ক্রসিংয়ে একটি ককটেল নিক্ষেপ করে। এছাড়া, খিলগাঁও ফ্লাইওভারে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে আরও একটি ককটেল নিক্ষেপ করা হয়।

অপরদিকে মিরপুরের শাহ আলী মার্কেটের সড়কের পাশে দুষ্কৃতিকারীরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০