,

ফ্লাইট মিস করে দেরিতে ঢাকায় হামজা

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে আজ দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা ছিল হামজা চৌধুরীর, কিন্তু শেষ মুহূর্তে ফ্লাইট মিস করায় তা সম্ভব হয়নি। পরে অবশ্য বিকেলে দেশে পৌঁছেছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এর আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা, যেখানে হামজারও খেলার কথা রয়েছে।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে হামজার অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই-গত মার্চে শিলংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচটি শেষ হয়েছিল গোলশূন্য ড্রয়ে। এরপর এ পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে ও ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে দুটি গোল করেছেন এই ইংলিশ-বংশোদ্ভূত বাংলাদেশি তারকা।

যদিও বাছাইপর্বে বাংলাদেশের মতো ভারতও মূলপর্বে উঠার আশা হারিয়েছে, তবুও দুই দলের আসন্ন ম্যাচটি এখন নিয়মরক্ষার হলেও মর্যাদার লড়াই হিসেবে দেখা হচ্ছে।

এরই মধ্যে ম্যাচটিকে ঘিরে দেশজুড়ে উন্মাদনা ছড়িয়ে পড়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, গ্যালারির সব টিকিট ইতোমধ্যেই বিক্রি শেষ হয়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে