,

বিয়ে না করলে নিজের ছেলেকে পেতাম না : শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। নিজের ব্যক্তিগত জীবনে যতই চড়াই-উতরাই আসুক না কেন, হাসিমুখে পেশাদার জগতের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন।তিনবার বিয়ে ভেঙেছে। তার দুই প্রাক্তন স্বামী এখন নতুন সংসার করছেন। এদিকে একা ছেলেকে মানুষ করেছেন শ্রাবন্তী।

বিয়ে ভাঙার আঁচ লাগতে দেননি ছেলের গায়ে। ছেলের জন্য একটা সময় নিজের ক্যারিয়ার পর্যন্ত স্যাক্রিফাইস করেছিলেন তিনি। নায়িকা হিসেবে শ্রাবন্তীর আত্মপ্রকাশ চ্যাম্পিয়ান ছবির সঙ্গে। বক্স অফিসে দারুণ সফল সেই ছবি। নায়িকা তখন দশম শ্রেণির ছাত্রী।

ভালোবাসার টানে বাড়ির অমতে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন ১৬ বছর বয়সে। বছর ঘুরবার আগেই মা হন নায়িকা। ১৭ বছর বয়সে স্কুলের গণ্ডি পার করার আগেই মা হয়েছিলেন শ্রাবন্তী।

এক পডকাস্টে শ্রাবন্তী বলেন, ‘আমার কাছে প্রায়োরিটি খুব জরুরি। সেইসময় আমি ভেবেছিলাম নিজেকে সময় দেব।’

তার কথায়, ‘হয়ত ওতো ছোট বয়সে বিয়ে করাটা (বাড়াবাড়ি) ভীষণ কিন্তু কপালে ছিল। কিন্তু বিয়েটা না করলে হয়ত আমি নিজের ছেলেকে পেতাম না। ঝিনুককে আমি খুব ছোটবেলায় পেয়েছি।’

অভিনেত্রী বলেন, ‘আমরা একসঙ্গে বড় হয়েছি। আমি নিজেও খুব ছোটছিলাম। তখন আমার মনে হয়ছিল ছেলেকে সময় দিই। আমি খুব এনজয় করেছি ছেলের সঙ্গে সময়টা। ওর জন্ম, বড় হওয়া।’

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে