মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ঢাকাইয়া দেবদাস’ হচ্ছেন আদর, সঙ্গী বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : প্রেমের গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমা, যেখানে পর্দায় আবারও জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন আদর আজাদ ও শবনম বুবলী। ‘ঢাকাইয়া দেবদাস’ শিরোনামে ছবিটি পরিচালনা করবেন জাহিদ হোসেন।

জানা গেছে, প্রেমের গল্পের পাশাপাশি এতে উঠে আসবে পুরান ঢাকার কৃষ্টি ও সংস্কৃতি। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা।

পরিচালক জানান, ‘ঢাকাইয়া দেবদাস’ মূলত প্রেমের গল্পের সিনেমা। তবে এটিকে আবার শুধু প্রেম কাহিনিও বলতে নারাজ তিনি।

তিনি বলেন, ‘জাতি, ধর্ম, সম্প্রদায়ের ভাষা, সমাজ–সংস্কৃতিভিত্তিক চলচ্চিত্র বিরল। আন্তর্জাতিক ক্ষেত্রে এমন বিষয়ের চলচ্চিত্রের সমাদর যথেষ্ট।

সমাজ, ধর্ম, ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন হচ্ছে পুরান ঢাকা। রয়েছে হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্য ও সব সম্প্রদায়ের সহাবস্থানের গৌরবোজ্জ্বল চিত্র। এখানে সবাই মিলে সাকরাইন, ঈদ, মহররম, নববর্ষ, ব্যবসা-বাণিজ্যের হালখাতা, পূজাপার্বণ উদ্‌যাপন করে। আরো অনেক সংস্কৃতি আছে, যেটা এখনকার প্রজন্মের অনেকেই জানে না।

এসব সংস্কৃতিও উঠে আসবে দুটি মানুষের গল্পের মধ্য দিয়ে।’

এ গল্পে আরো থাকবে ঢাকাবাসীর জন্ম-মৃত্যু, বিয়েসহ পারিবারিক নানা বৈচিত্র্যময় কৃষ্টি ও সংস্কৃতি। থাকবে নববর্ষের গান, কাসিদা, কাওয়ালি, হিজড়া সম্প্রদায়ের গানসহ শিয়াদের শোকের গান। থাকবে চলচ্চিত্রের নায়ক-নায়িকাসহ পুরান ঢাকার তরুণ-তরুণীদের প্রেম-ভালোবাসার ছন্দময় সংগীত।

জানা গেছে, আগামী বছরের জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় শুরু হবে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং। আদর-বুবলী ছাড়া ছবিটিতে আরো অভিনয় করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ঢাকার বায়ুমান আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান

আগামী বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে

বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে বিটিভি

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ফিফার বিরুদ্ধে নতুন মামলা করলেন প্লাতিনি

কিউবার উপকূলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এইচ-ওয়ান-বি ভিসার এক লাখ ডলারের আবেদন ফি বাতিল করলেন ফেডারেল আদালত

স্থানীয় নির্বাচনে ব্যক্তিগতভাবে অংশ নিতে পারবেন সবাই: জাহেদ উর রহমান

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্ট রায় আপিলে স্থগিত

অনার্সে বাংলা, ইতিহাস, দর্শন বাতিলের গুজব ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়