রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট টাইটান্সে মিরাজ-নাসুম, অধিনায়কও চূড়ান্ত

news-image

ক্রীড়া প্রতিবেদক : বিপিএল নিয়ে তোড়জোর শুরু হয়েছে আগে থেকেই। আজ চূড়ান্তভাবে জানা গেল বিপিএলের ৫ দলের নামও। এরমধ্যে নতুন দল সিলেটের পাশে যুক্ত হয়েছে টাইটান্স নামটি। ইতোমধ্যে দলটিতে কয়েকজন ক্রিকেটারকে যুক্ত করে ফেলেছে তারা।

তাদের মধ্যে দুজন হলেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। বাংলাদেশ অলরাউন্ডার মিরাজকে দেওয়া হয়েছে অধিনায়কত্বও। দলটির বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়া সিলেটের পেস বোলিং কোচের দায়িত্বে থাকছেন দেশি একজন কোচ। টিম ডিরেক্টর কে থাকছেন সেটিও চূড়ান্ত করে ফেলেছে দলটি। প্রধান কোচ থাকবেন বিদেশি একজন, এমনটি জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার গুলশানের নাভানা টাওয়ারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করে বিসিবি। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্সের মালিকানা। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত

রংপুর রাইডার্স
ঢাকা ক্যাপিটালস
সিলেট টাইটান্স
রাজশাহী ওয়ারিয়র্স
চিটাগং রয়েলস

 

এ জাতীয় আরও খবর

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল