নবীনগরে কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন

news-image

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)  প্রতিনিধি : নবীনগর উপজেলায় কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন  করা হয়েছে। আজ  মঙ্গলবার  ৪ নভেম্বর  উপজেলা কৃষি অফিসের আয়োজনে সরকারের কৃষি উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে  উক্ত অনুষ্ঠানে উপজেলার কৃষকদের মাঝে বীজ ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। চলতি মৌসুমে মোট ৫১৯৫ জন কৃষকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, রাসায়নিক সার দেওয়া হবে। এরমধ্যে সরিষা ৩৫০০ জন, বোরো ধান ১২০০ জন, গম ২০০ জন, মসুর ১৫৫ জন, সূর্যমুখী ৭০ জন, বাদাম ৭০ জন কৃষক।

  উপজেলা কৃষি অফিসার মো: জাহাঙ্গীর আলম লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর।

বক্তব্য রাখেন  নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল চন্দ্র দত্ত  প্রমূখ।

সবাই বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফসল উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রণোদনার ফলে কৃষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফলন বৃদ্ধি ও কৃষিতে স্বনির্ভরতা অর্জনে আরও উৎসাহিত হবেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি