রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়ালন্দে শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে পোড়াদহগামী শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৩ ন‌ভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ইঞ্জি‌নের একটি চাকা লাইনচ্যুত হয়। এতে পোড়াদহগামী ট্রেন‌টি গোয়ালন্দ ঘাট স্টেশন ছেড়ে যে‌তে পা‌রেনি।

জানা গেছে, ভো‌রে রাজবাড়ী রেলও‌য়ে স্টেশন থে‌কে ছে‌ড়ে গোয়ালন্দ ঘাট স্টেশ‌নে যায় শাটল ট্রেন‌টি। সেখা‌নে ইঞ্জিন ঘুরা‌নো‌র সময় এক‌টি চাকা লাইনচ্যুত হয়।

গোয়ালন্দ ঘাট স্টেশ‌ন মাস্টার মোস‌লেম উদ্দিন বিষয়টি নি‌শ্চিত ক‌রেছেন। তিনি ব‌লেন, লাইনচ্যুত হওয়ার কার‌ণে স‌ঠিক সম‌য়ে ট্রেন‌টি পোরাদহের উদ্দে‌শে ছে‌ড়ে যায়নি। জেলা শহ‌রের থে‌কে রি‌লিফ ট্রেন আস‌লে ট্রেন‌টি উঠা‌নো হ‌বে।

এ সময় দুপুরের আগে এই রুটে আর কোনো ট্রেন নেই বলেও জানান গোয়ালন্দ ঘাট স্টেশ‌ন মাস্টার মোস‌লেম উদ্দিন।

 

এ জাতীয় আরও খবর

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০