,

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে মধ্যরাতের ভূমিকম্পে সাতজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৫০ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

রোববার (২ অক্টোবর) স্থানীয় সময় দিবাগত রাত ১টার দিকে দেশটির মাজার-ই শরীফের কাছে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। গভীরতা ছিল ২৮ কিলোমিটার।

প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষের বসবাস মাজার-ই-শরিফে। ভূমিকম্পের সময় বহু বাসিন্দা আতঙ্কে ঘর থেকে রাস্তায় ছুটে আসে। প্রদেশের বিভিন্ন জেলা থেকে সামান্য আহত ও হালকা ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বেশিরভাগ আঘাতের কারণ মানুষ আতঙ্কে উঁচু ভবন থেকে পড়ে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সামিম জোয়ান্দা বলেন, ‘মাজারই শরীফ এলাকায় ১৫০ মানুষ আহত হয়েছেন, মারা গেছেন অন্তত সাতজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাবুল পুলিশের তালেবান মুখপাত্র খালিদ জাদরান এক্স-এ লিখেছেন, ‘পুলিশ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।’

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু