,

জাতীয় নির্বাচনের আগে গণভোটের বাস্তবতা নেই : নুর

news-image

অনলাইন প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের কথা উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট করার কোনো বাস্তবতা এখন নেই।

রাজধানী আগারগাঁওয়ে বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ভিপি নুর বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে সিইসির সঙ্গে দেখা করেছি। রোডম্যাপ ধরে কাজ ভালোই এগোচ্ছে জেনেছি।

ইসিকে মেরুদণ্ড শক্ত রাখার পরামর্শ দিয়ে গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, ইসিকে সিদ্ধান্ত নেওয়ার মেরুদণ্ড সোজা রাখতে হবে। নির্বাচনের সংলাপে ফ্যাসিবাদের দোষরদের রাখা যাবে না।

নিজ দলের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে নুর বলেন, এই মুহূর্তে একটি উদীয়মান রাজনৈতিক দল হিসেবে আমরা সারা দেশে সংগঠন সম্প্রসারণে কাজ করছি। ৩০০ আসনে প্রার্থী বাছাই, তাদের পরিচিত করা ও গণসংযোগ জোরদারের কাজ চলছে। আপাতত কারও সঙ্গে জোট গঠনের বিষয়ে আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে আলোচনা চলছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে