,

আইন উপদেষ্টার ওপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

news-image

অনলাইন ডেস্ক : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ওপর জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে আয়োজিত এক বিফ্রিংয়ে এ কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এনসিপি মুখ্য সমন্বয়ক বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা ড্রাফট আকারে জনগণের সামনে হাজির করতে হবে। এটা এখন আইন মন্ত্রণালয় পাঠানো হবে। আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল যিনি রয়েছেন, উনাদের ওপরে জনগণের কিন্তু আস্থা নেই। উনি বারবার কিন্তু জনগণের আস্থার বাইরে গিয়ে, আমাদের জুলাই সনদটাকে সংবিধানের অধীনে কথা বলে এটাকে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা করছেন।’

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের পটভূমি না ধরে উনি জনগণের যে ঐতিহাসিক সনদ প্রকাশ, সেটাকে পাশ কাটিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবেন বলে আমাদের একটা আশঙ্কা রয়েছে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ফ্যাসিবাদ ব্যবস্থার বিরুদ্ধে ঐকমত্য কমিশন কর্তৃক যে সনদটা দেওয়া হয়েছে, এটা একটা জাতীয় ঐক্যের প্রতীক। এই জাতীয় ঐক্যের প্রতিক্রিয়ায় কেউ যদি বিভক্তির জায়গা নিয়ে আসতে চায়, প্রকারান্তরে তারা ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানোর প্রচেষ্টা চালাচ্ছে।’

এনসিপির এই নেতা বলেন, ‘আমরা গত বছরের পাঁচ তারিখে দেখেছিলাম জনগণকে পাশ কাটিয়ে তারা ক্যান্টনমেন্টে গিয়েছিল। সেখানেও যেই ফ্যাসিবাদী শক্তিগুলো রয়েছে, তা আওয়ামী লীগ নামে হোক, জাতীয় পার্টি নামে হোক জুলাই সনদকে ভন্ডুল করে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার জন্য তারা সর্ব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের অধীনে যে ঐকমত্য কমিশন রয়েছে, তাদের আদেশটা জনগণের সামনে ড্রাফট আকারে হাজির করতে হবে। ড্রাফট আকারে যখন হাজির করবে তখনই আমরা এটা দেখে এনসিপি স্বাক্ষরের উদ্যোগ নেবে।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে