,

সমাধান ছাড়াই শেষ আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধবিরতি আলোচনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘকালীন যুদ্ধবিরতি সমঝোতা হয়নি প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের।তুরস্কের ইস্তানবুলে দ্বিতীয় দফার আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দুই সপ্তাহ আগে সংঘর্ষ শুরু হয়। ওই সময় পাকিস্তান আফগানদের রাজধানী কাবুলে হামলা চালায়। এরপর আফগান তালেবান সেনারা সীমান্তে পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র সংঘর্ষ। যা ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর সবচেয়ে ভয়াবহ ছিল। এতে দুইপক্ষের শতাধিক মানুষ নিহত হয়।

এরপর গত ১৯ অক্টোবর কাতারের রাজধানী দোহাতে দুই দেশ আলোচনায় বসে। তখন তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়। কিন্তু দ্বিতীয় দফায় ইস্তাম্বুলে কোনো ঐক্যে পৌঁছাতে পারেনি তারা। এজন্য একে অপরকে দোষারোপ করেছে দুই দেশ।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, দুই দেশের প্রতিনিধিরা দ্বিতীয় দফায় তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন। কিন্তু সেখান থেকে কোনো ফল পাওয়া যায়নি। উল্টো দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

দুটি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুই দেশের আলোচনা ব্যর্থ হওয়ার বিষয়টি ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রতি একটি ধাক্কা। নতুন আলোচনার মাধ্যমে দীর্ঘকালীন শান্তি চুক্তিতে দুই দেশ পৌঁছাবে এমন ধারণা করা হলেও তা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু