রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ, যা বলল তিতাস

news-image

অনলাইন ডেস্ক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেই জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (২৫ অক্টোবর) রাত থেকেই রাজধানীর শনির আখড়া, কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাসানটেক, দক্ষিণখানসহ বিভিন্ন এলাকার বাতাসে এই গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে।

এ ব্যাপারে তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান জানান, বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে পাইপলাইনে একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যার কারণে এ ধরনের গন্ধ ছড়াতে পারে।

এ ছাড়া কোথাও পাইপলাইন লিকেজ হলেও এমন গন্ধ পাওয়া সম্ভব বলে জানান তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক।

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আতঙ্কিত না হয়ে কেউ যদি নির্দিষ্ট এলাকায় এমন গন্ধ টের পান, তাহলে তিতাসের হেল্পলাইনে যোগাযোগ করুন। আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে।’

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের