,

‘বিতর্কিত’ সেই ছবির ব্যাখ্যা দিলেন সামিরা খান মাহি

news-image

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিতর্কিত সেই ছবি ও বিতর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি।

নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়া ছবিটি নিয়ে মাহি জানান, ছবিটি একটি নাটকের শুটিং সেটে তোলা হয়েছিল। তিনি বলেন, ‘ওহ গড! দ্যাট পিকচার। এটা অনেক বিতর্কিত একটা ছবি, কেন? এটার ব্যাখ্যা দিচ্ছি।’

তিনি জানান, ছবিটি ছিল ‘ভাত লাভার’ শিরোনামের একটি নাটকের সেটে তোলা, যেটি পরিচালনা করেছিলেন সকাল আহমেদ এবং তার সহশিল্পী ছিলেন আরশ খান।

মাহি বলেন, ‘ ‘ভাত লাভার’ একটা নাটক করেছি আমি আর আরশ, সকাল আহমেদের সেটে। এবং আমি যে গ্লাসটা পরে আছি, ওটাও সকাল আহমেদের গ্লাস। এই সিনটাতে অফিসের একটা সিন ছিল তখন আমি বলছি, আমার একটা ছবি তুলো তো।’

মাহির কথায়, ‘আমার কাছে কোনো চশমা ছিল না। আমি আমার ডিরেক্টরকে বললাম, ‘ভাইয়া আপনার চশমাটা একটু দেন তো, একটা ছবি তুলবো।’ তো তখন চশমাটা যখন পড়ছি, আরশ আমাকে তখন বলতেছিল, ‘মাহি, তোমাকে কিন্তু সেই লাগতেছে!’ তো আমি বললাম, ভাইয়া আমার কয়েকটা ছবি তুলো। তখন আমি এরকম এরকম করে বিভিন্ন পোজে ছবি তুলেছি।’

বিতর্কের প্রসঙ্গে মাহি বলেন, ‘পরে দিয়ে যেটা হলো, সেটা তো সবাই জানে এটা অনেক কন্ট্রোভার্শিয়াল একটা টপিক হয়ে গেল। তবে আমি বলতে চাই যে ইচ্ছাকৃতভাবে এমন কোনো বিষয় হোক, সেটা আমার উদ্দেশ্য ছিল না।’

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে