,

জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মারামারির সময়ে ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মোবাইল সার্ভিসিং এর দোকানে কাজ করতেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে ৫টায় মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

নিহতের ভগ্নিপতি রবিন হোসেন উজ্জ্বল জানিয়েছেন, তার শ্যালক জাহিদ কল্যাণপুর মিজান টাওয়ারে মোবাইল সার্ভিসিং এর কাজ করতো।

তিনি বলেন, ভোরে আযানের আগে জেনেভা ক্যাম্পের ভেতরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময়ে জাহিদ বাসা থেকে বের হয়ে এগিয়ে সামনে গেলে, একটি ককটেল বোমা এসে তার মাথায় লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা-নিরিক্ষার শেষে মৃত ঘোষণা করেন।

জাহিদ জেনেভা ক্যাম্পের মৃত ইরানের ছেলে। পাঁচ বোন দুই ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে