,

মৌসুমের প্রিয় রঙে নুসরাত ফারিয়া

news-image

বিনোদন ডেস্ক : ঢালিউডের অন্যতম দাপুটে নায়িকা নুসরাত ফারিয়া। অভিনয় থেকে শুরু করে গ্ল্যামার, উপস্থাপনা কিংবা আইটেম গানে নাচ; সবখানেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব ফারিয়া; প্রায়ই ভক্তদের সঙ্গে নিজের নতুন নতুন লুক ও মুহূর্ত শেয়ার করেন তিনি।

এরই ধারাবাহিকতায় নতুন সাজে হাজির হলেন নুসরাত ফারিয়া। বুধবার দুপুরে ফেসবুকে শেয়ার করেছেন একগুচ্ছ ছবি, যেখানে তাকে দেখা গেছে হালকা পিস্তাচিও সবুজ শাড়িতে। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, গলায় ভারী রুপালি চোকার, কানে তার সঙ্গে মিলিয়ে পরা দুল; নরম ওয়েভি হেয়ারস্টাইলে ধরা দিয়েছেন আবেদনময়ী এক লুকে। পোস্টের ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘এই মৌসুমে আমার প্রিয় রঙ।’

পোস্টটিতে ভক্তদের ভালোবাসায় ভরে গেছে মন্তব্য ঘর। কেউ লিখেছেন, ‘অসাধারণ লুক!’, কেউ আবার জানিয়েছেন, ‘আপনি প্রতিনিয়তই ঝলমলিয়ে উঠছেন’। এছাড়াও অনেকেই হৃদয়ের আর আগুনের ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।

অনেকদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন নুসরাত ফারিয়া। এর ফাঁকেই একেকদিন একেক সাজে ভক্তদের সামনে হাজির হচ্ছেন তিনি। কখনো ওয়েস্টার্ন, কখনো ফিউশন লুকে, আবার কখনো একেবারেই ক্যাজুয়াল ভঙ্গিমায়। প্রতিবারের মতো এবারও তার নতুন লুক ভক্তদের মধ্যে আলাদা সাড়া ফেলেছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে