রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির

news-image

অনলাইন প্রতিবেদক : আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে বর্তমান অন্তর্বর্তী সরকার থেকে দলীয় লোকদের অপসারণ করে একে তত্ত্বাবধায়ক সরকারে রূপ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২১ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠকে এ দাবি জানানো হয়।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন তা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে এখন তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বলতে যা বোঝায়, সেই ভূমিকায় তাদের যেতে হবে। সেজন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে সরকার, বিচার বিভাগ ও প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে।

মির্জা ফখরুল বলেন, সচিবালয় থেকে চিহ্নিত ফ্যাসিস্টের দোসরদের সরিয়ে ফেলতে হবে। বিশেষ করে জেলা প্রশাসনেও নিরপেক্ষ লোক দিতে হবে। পুলিশের নিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে নতুন নিয়োগ বা পদোন্নতি দিতে হবে একদম নিরপেক্ষ অবস্থান থেকে। উচ্চ আদালতে এখনো যেসব ফ্যাসিবাদের দোসর আছেন তাদের সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদিও এটি বিচার বিভাগের ব্যাপার। তারপরও প্রধান উপদেষ্টা যেহেতু সবকিছুর দায়িত্বে আছেন, তাই তার কাছে এগুলো জানানো হয়েছে।

সরকার প্রধানকে আমরা আমাদের উদ্বেগের বিষয়গুলো বলেছি। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য বলেছি। সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন, তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি,’ যোগ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের