,

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি কারাগারে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আর্থিক দুর্নীতির দায়ে কারাগারে পাঠানো হয়েছে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে। দেশটির ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি কোনো অপরাধের দায় মাথায় নিয়ে জেলে গেলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের সহযোগী নেতা ফিলিপ পেটেইন ১৯৪৫ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কারাগারে যাওয়ার পর থেকে কোনো ফরাসি প্রাক্তন নেতাকে কারাগারে যেতে হয়নি।

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে লাখ লাখ ইউরো অবৈধ তহবিল নেওয়া সংক্রান্ত মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপরাধের ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী সারকোজি তার কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন। তবে ৭০ বছর বয়সী সারকোজিকে এখন লা সান্তে কারাগারে।

 

এ জাতীয় আরও খবর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী

মহাসড়কে জনতার ঢল, ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় একটি নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে জান্তার ভয়াবহ বিমান হামলায় নিহত ৫০, জাতিসংঘের তীব্র ক্ষোভ

সংসদ সদস্য পদ ছাড়ার নির্দেশ পেলেন ফেরদৌস আহমেদ মিষ্টি

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর