,

গাজা সঠিকভাবে পরিচালনা করা হবে: ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাফায় সংঘাতের পরে যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তিনি এয়ার ফোর্স ওয়ানে থাকাকালীন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন যে, গাজায় যুদ্ধবিরতি বহাল আছে কি না। এর জবাবে তিনি বলেন, হ্যাঁ, আছে।

তিনি বলেন যে, হামাস নেতৃত্ব যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো অভিযোগের সঙ্গে জড়িত ছিল না । হামাসের পরিবর্তে গাজার অভ্যন্তরে কিছু বিদ্রোহী গোষ্ঠীকে দোষারোপ করেছেন তিনি।

ট্রাম্প বলেন, কিন্তু যেভাবেই হোক, এটি সঠিকভাবে পরিচালনা করা হবে। এটি কঠোরভাবে ও সঠিকভাবে মোকাবিলা করা হবে।

এদিকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ এই উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল কমপক্ষে ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এছাড়া আহত হয়েছে আরও ২৩০ ফিলিস্তিনি। ইসরায়েল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে।

ইসরায়েলের দাবি, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এর জবাবে বিমান হামলা চালানো হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘনের সব অভিযোগ অস্বীকার করেছে হামাস।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৬৮ হাজার ১৫৯ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছে। অপরদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় মোট ১ হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী

মহাসড়কে জনতার ঢল, ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় একটি নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে জান্তার ভয়াবহ বিমান হামলায় নিহত ৫০, জাতিসংঘের তীব্র ক্ষোভ

সংসদ সদস্য পদ ছাড়ার নির্দেশ পেলেন ফেরদৌস আহমেদ মিষ্টি

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী