,

খুলনা কারাগারে বন্দিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

news-image

জেলা প্রতিনিধি : খুলনা জেলা কারাগারে বন্দিদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান।

কারা সূত্রে জানা গেছে, বিকেল পৌঁনে ৫টার দিকে কারাগারের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দিদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সেটি ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষে অংশ নেয় প্রায় ৪০ থেকে ৪৫ জন বন্দি।

গোয়েন্দা সংস্থা সূত্রে, বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০মিনিট পর্যন্ত কারাগারের অভ্যন্তরে সংঘর্ষ চলে। খবর পেয়ে জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধানের নেতৃত্বে বিপুল সংখ্যক কারারক্ষী গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে জেল সুপার নাসির উদ্দিন প্রধান বলেন, দুই গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লাঠিচার্জের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কয়েকজন সামান্য আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন সম্পূর্ণ শান্ত।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর