,

রাকসু নির্বাচনের ভোট গণনা শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এর আগে, বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কড়া নিরাপত্তার মধ্যে ব্যালট বাক্সগুলো পৌঁছানো হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও রাত ৮টা ৪৫ মিনিট থেকে ভোট গণনা শুরু হয়।

জানা গেছে, এবারের রাকসু নির্বাচনে মোট ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ। মোট ভোটার সংখ্যা ছিল ২৮ হাজার ৯০৯ জন, যার মধ্যে ২০ হাজার ১৮৭ জন ভোট প্রদান করেছেন। সেই হিসাবে ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোট পড়েছে।

সকাল ৯টায় একযোগে বিশ্ববিদ্যালয়ের নয়টি ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রতিটি কেন্দ্র থেকে ব্যালট পেপার সংরক্ষিত বাক্সগুলো কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিয়ে আসা হয়।

নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, প্রতিটি কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো নির্বাচন কমিশনের নিজস্ব গাড়িতে পুলিশি পাহারায় গণনা কেন্দ্রে আনা হয়েছে। সব ব্যালট বাক্স পৌঁছানোর পর গণনা শুরু হয়েছে। প্রথমে মেয়েদের হলগুলোর ফলাফল ঘোষণা করা হবে, এরপর ছেলেদের হলগুলোর। সর্বশেষে রাকসুর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

শাহিনুল আশিক/এআরবি

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে