,

আন্তর্জাতিকবিষয়ক মন্ত্রীর সঙ্গে ইসির আলোচনা

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারসংক্রান্ত চ্যালেঞ্জসহ নানা বিষয়ে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিকবিষয়ক মন্ত্রী ড. অ্যানি অ্যালির সঙ্গে করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘অস্ট্রেলিয়ান মন্ত্রী এসেছিলেন। আন্তর্জাতিক বিষয় তার অধিক্ষেত্র। মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। আমাদের নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন- আমাদের প্রস্তুতি কী, কীভাবে আমরা অগ্রসর হচ্ছি। সেই সঙ্গে তারাও তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। যেমন আমাদের এখানে নির্বাচনের দিনে যে ধরনের ঘটনা ঘটে, তেমন কিছু তাদের দেশেও ঘটে কি না, এসব নিয়েও আলোচনা হয়েছে। মূলত মতবিনিময়।’

তিনি বলেন, ‘আলোচনায় বিষয়টি এসেছে যে, যদি কোনোভাবে সহযোগিতা করার সুযোগ থাকে, তাহলে আমরা যেন সেটা তাদের জানাই। আজকের আলোচনায় মূলত প্রযুক্তির অপব্যবহার, বিশেষ করে এআই-সম্পর্কিত ঝুঁকি নিয়ে কথা হয়েছে।’

আখতার আহমেদ বলেন, ‘আমরা এআই ইন্টারভেনশন, মিসইউজ অফ ইনফরমেশন, এবিউজ অফ ইনফরমেশন, ফেক ইনফরমেশন- এসব বিষয়ে আলোচনা করেছি। অস্ট্রেলিয়া জানিয়েছে, তাদের দেশেও এই ধরনের সমস্যা আছে। আমাদের ইউএনডিপি স্পন্সর করা একটি প্রকল্প আছে— ‘‘ব্যালট’’। সেখানে তারাও সহযোগিতা করছে। ভবিষ্যতে অতিরিক্ত সহযোগিতার সুযোগ থাকলে তারা তা বিবেচনা করবে।’

আলোচনায় ইসির পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী