রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা

news-image

​ স্পোর্টস ডেস্ক : কলম্বিয়াকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে টুর্নামেন্টের সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা।

ম্যাচের একমাত্র গোলটি করেন ইন্টার মিয়ামির তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি।ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আর্জেন্টিনা-কলম্বিয়ার। বল দখলে কলম্বিয়া কিছুটা এগিয়ে থাকলেও শেষ হাসি হেসেছে আর্জেন্টিনাই।

ম্যাচের প্রথমার্ধ্ব ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে আর্জেন্টিনার জয়সূচক গোলটি করেন সিলভেত্তি। বক্সের মধ্যে বল পেয়ে ডানপায়ের শটে তা জালে জড়ান এই ফরোয়ার্ড।

এরপর ৭৯ মিনিটে জন রেনটেরিয়া দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় কলম্বিয়া। তবে গোল ব্যবধান আর বাড়েনি।

আগামী ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো। ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে দেশটি।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের