,

জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

news-image

অনলাইন ডেস্ক : ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এবারও জিপিএ-৫ ও পাসের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছেন। এ বছর ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ। আর ছাত্রদের পাসের হার প্রায় ৫৪ দশমিক ৬০ শতাংশ। সেই হিসাবে পাসের হারে ছাত্রীরা ৮ দশমিক ৩৭ শতাংশ এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন বাংলাদেশ আন্তশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডর চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর মোট ১২ লাখ ২৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। আর ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন।

উত্তীর্ণ মোট শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী তিন লাখ ৯৩ হাজার ৯৬ জন। আর ছাত্র তিন লাখ ৩৩ হাজার ৮৬৪ জন।ছাত্রীদের গড় পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ।

মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। এর মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন এবং ছাত্র ৩২ হাজার ৫৩ জন। ছেলেদের চেয়ে ৪ হাজার ৯৯১ জন মেয়ে জিপিএ-৫ বেশি পেয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে ছাত্র ছিল ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ছিল ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে