,

ভোটকেন্দ্রে ছবিসহ ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শুরুর কিছুক্ষণ পর ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দীন আবির অভিযোগ করেন, ভোটকেন্দ্রে ছবিসহ ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ভোট গ্রহণ শুরুর পর সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।

এদিকে নির্বাচন কমিশন বলছে, এ ধরনের অভিযোগ আমাদের কাছে আসেনি এবং ছবি বাদে ভোটার তালিকা পাঠানোর কোনো সুযোগ নেই।

অভিযোগ করে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ নূর উদ্দীন আবির বলেন, ‘বিভিন্ন ভোটকেন্দ্রে আমাদের পোলিং এজেন্টরা অভিযোগ করেছে, ভোটার তালিকায় ছবিসহ যে ভোটার তালিকা, সেটি পাওয়া যাচ্ছে না। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। তারা দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন।’

 

তবে ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘আমাদের কাছে কেউ এ ব্যাপারে জানাননি। আর এ ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। কারণ আমরা সকল কেন্দ্রে ছবিসহ ভোটার তালিকা পাঠিয়ে দিয়েছি।’

এর আগে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে এই ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, নির্ধারিত সময়ের পূর্বেই কেন্দ্রগুলোর সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। কেন্দ্রগুলোর সামনে ছাড়াও ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। এছাড়া র্যাব ও বিজিবি সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছেন। বিএনসিসি, রোভার স্কাউট, কমিউনিটি পুলিশ, রেঞ্জার্স সদস্যরাও কেন্দ্রগুলোতে কাজ করছেন।

রাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রাকসুর ২৩টি পদে প্রার্থী ৩০৫ জন, সিনেটে ৫টি ছাত্র প্রতিনিধি পদে প্রার্থী ৫৮ জন এবং ১৭টি হল সংসদে ২৫৫টি পদে প্রার্থী ৫৫৫ জন। মোট প্রার্থী ৮৬০ জন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। ২৮ হাজার ৯০১ জন ভোটারের জন্য ২৮ হাজার ৯০১টি ব্যালট পেপারই ছাপানো হয়েছে। ভোটারদের মধ্যে নারী ভোটার ৩৯.১ শতাংশ এবং পুরুষ ভোটার ৬০.৯ শতাংশ।

ভোটগ্রহণ পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। মোট ২১২ জন শিক্ষক দায়িত্ব পালন করছেন, যার মধ্যে ১৭টি কেন্দ্রে ১৭ জন প্রিসাইডিং অফিসার ও বাকিরা সহকারী প্রিসাইডিং অফিসার। এছাড়া ৯১ জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনের ফলাফল প্রস্তুতের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে