,

আরও ৪ জিম্মির মৃতদেহ ফিরিয়ে দিয়েছে হামাস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হামাস আরও চারজন মৃত জিম্মির মরদেহ ফিরিয়ে দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

রেড ক্রসের তত্ত্বাবধানে মরদেহগুলো কফিনে করে মঙ্গলবার গভীর রাতে ইসরায়েলি সেনাদের কাছে হস্তান্তর করা হয়।

এই হস্তান্তর এমন এক সময় হয়েছে, যখন ইসরায়েল সতর্ক করেছিল যে, হামাস সব (২৮ জন) মৃত জিম্মির মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত গাজায় সাহায্য সীমিত করা হবে। এর আগে সোমবার হামাস ২০ জন জীবিত এবং ৪ জন মৃত জিম্মিকে ফিরিয়ে দিয়েছিল।

রেড ক্রসের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েলও ৪৫ জন মৃত ফিলিস্তিনির মরদেহ গাজায় ফিরিয়ে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সম্পন্ন যুদ্ধবিরতি চুক্তি, যা ইসরায়েল ও হামাস উভয়ই গ্রহণ করেছে, সে অনুযায়ী সব মিলিয়ে ৪৮ জন জিম্মিকে সোমবার দুপুরের মধ্যে ফেরত দেওয়ার কথা ছিল।

সব জীবিত জিম্মি ফেরত এলেও এখন ২০ জন মৃত জিম্মির মরদেহ ফেরত না আসায় হামাস ও ইসরায়েলি সরকার উভয়ের ওপরই চাপ বাড়ছে।

 

এ জাতীয় আরও খবর

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী