,

স্ত্রীর মরদেহ ফ্রিজে রেখে পলাতক সেই স্বামী গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর কলাবাগানে তাসলিমা আক্তার নামে এক নারীকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া স্বামীকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ।

এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

কলাবাগান থানা-পুলিশ জানিয়েছে, এই দম্পতির ১৭ ও ১৪ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে। রোববার রাতে দুই মেয়ে আলাদা ঘরে ঘুমিয়েছিল। সোমবার সকালে নজরুল ইসলাম দুই মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে বলেন, ‘তোমাদের মা আরেকজনের সঙ্গে চলে গেছে।’

এরপর তিনি দুই মেয়েকে নিয়ে তাদের ফুফুর (নজরুলের বোন) বাসায় রেখে আসেন।

পরে মেয়েরা মাকে ফোনে পায় না, বাবাকেও পায় না। এ নিয়ে সন্দেহ হলে তারা মামাদের বিষয়টি জানায়। পরে তাসলিমার ভাইয়েরা পুলিশকে জানালে সোমবার সন্ধ্যায় পুলিশ সেই বাসায় গিয়ে ডিপ ফ্রিজের ভেতরে তাসলিমার মরদেহ পায়।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে