,

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ‘হ্যাজমেট টিম’

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানার অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের ‘হ্যাজমেট টিম’।

বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তারা অগ্নিকাণ্ডস্থলে পৌঁছে পরিদর্শন কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে আমাদের হ্যাজমেট টিম ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন শুরু করে। টিমের চার সদস্য নিয়ে এ কাজ চলছে।’

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের বলেন, ‘কোনো এলাকায় অনুমোদনহীন গোডাউন গড়ে উঠলে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘যথাযথ নিয়ম মেনে যেন কেমিক্যাল গোডাউন স্থাপন করা হয়।’

এর আগে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও একটি রাসায়নিক গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বেলা ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়। আগুন নেভানোর পর পোশাক কারখানা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ভবনের নিচতলায় আগুনের তীব্রতা এবং ছাদে ওঠার দরজায় তালাবদ্ধ থাকায় অনেকে বাইরে বেরোতে পারেননি। ফলে তারা ভেতরে আটকে আগুনে পুড়ে মারা যান।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে