রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাক্ষর ছাড়াই ব্যালট বাক্সে, যা বললেন প্রিজাইডিং অফিসার

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ব্যালট পেপার বাক্সে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন ওই কক্ষের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. হাসান খালেদ রউফ।

তিনি বলেছেন, ‘১২টি ব্যালটে এমন হয়েছে। পোলিং এজেন্টরা এই ভুল করেছে। তারা তো জীবনে ভোটও দেয়নি। প্রথমবার নির্বাচন করছে। প্রথম কাজ। এজন্য ভুল করেছে। কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা আছে। সব কিছু স্বচ্ছভাবে হচ্ছে। সমস্যা হবে না।’

এর আগে স্বতন্ত্র শিক্ষা সম্মিলনের সমাজসেবা ও পরিবেশ বিষয়ক পদপ্রার্থী হাসিবুর রহমান রনি স্বাক্ষর ছাড়াই ব্যালট পেপার বাক্সে ফেলার অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আমার এজেন্ট ফোন দিয়েছে যে আইটি ভবনের ২১৪ নম্বর রুমে ১৫-২০টা ব্যালট পেপার স্বাক্ষর ছাড়াই বাক্সে ফেলা হয়েছে। স্বাক্ষর ছাড়া বাক্সে পেপার ফেলতে পারে না। যখন কথা বলেছি, এজেন্টরা জানিয়েছে যে নির্বাচন কমিশন পরবর্তীতে এসে এজেন্টদের সামনে খুলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

হাসিবুর রহমান রনি আরও বলেন, ‘প্রিজাইডিং অফিসাররা বলছেন, এটি ভুলবশত হয়েছে। কিন্তু ভুলবশত এখানে হয়ে থাকলে, অন্য কেন্দ্রে বা বুথে যে হচ্ছে না, তার গ্যারান্টি কে দেবে?’

পরে এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. হাসান খালেদ রউফ বলেন, ‘নির্বাচন কমিশন আসছে। এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে।’

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের