রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজার সব রাস্তা ধ্বংস, ঢুকতে পারছে না ত্রাণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পর এখন ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। কিন্তু প্রবেশ করতে গিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে সংস্থাগুলো। কারণ

ইসরায়েলের টানা দুই বছরের বর্বরতায় বিধ্বস্ত গাজা ভূখণ্ড এখন পুরোটাই ধ্বংসাবশেষের মরুভূমি। গাড়ি চলাচলের রাস্তাই যেন অবশিষ্ট নেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ডজন ডজন বুলডোজারে ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছে স্থানীয় হামাস প্রশাসন। তবে বুলডোজার অপারেটররা বলছেন, আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ধ্বংসস্তূপ পরের কথা; শুধু রাস্তা পরিষ্কারেই লেগে যাবে এক মাসেরও বেশি।

খান ইউনিস পৌরসভা জানিয়েছে, ইসরাইলি গণহত্যামূলক অভিযানে শহরের প্রায় ৮৫ শতাংশ এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পৌরসভা জানায়, শহরজুড়ে প্রায় ৪ লাখ টন ধ্বংসাবশেষ পড়ে আছে, যা সরানো না গেলে জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি আরও বাড়বে।

খান ইউনিসের মেয়র বলেন, শহরের ৩০০ কিলোমিটার পানি সরবরাহ নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস হয়েছে। এ ছাড়া ৭৫ শতাংশ ড্রেনেজ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এর ফলে স্থানীয় বাসিন্দাদের জন্য স্বাস্থ্য ও পরিবেশগত সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।

রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ পরিষ্কারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু ডিজেল জ্বালানির সংকটে যে কোনো সময় কাজ বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন মেয়র। তিনি বলেন, ‘ধ্বংসস্তূপ ও ভারী ধ্বংসাবশেষ সরাতে আমাদের আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন।’

 

এ জাতীয় আরও খবর

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০