,

ডিআর কঙ্গোতে শান্তিচুক্তি বাস্তবায়নের সমঝোতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজার পর এবার আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে শান্তিচুক্তির আভাস মিলেছে।ডিআর কঙ্গো এবং রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠী মঙ্গলবার (১৪ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে একটি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও যাচাই ব্যবস্থা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ডিআর কঙ্গো ও এম২৩ একটি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও যাচাই ব্যবস্থাপনা গঠনের চুক্তিতে স্বাক্ষর করেছে, যা কাতারের সহায়তায় বাস্তবায়িত হবে।’

এই চুক্তি চলতি বছরের জুলাই মাসে দোহায় স্বাক্ষরিত একটি যুদ্ধবিরতির ধারাবাহিকতা, যার লক্ষ্য ছিল ডিআর কঙ্গোর খনিজ-সমৃদ্ধ পূর্বাঞ্চলে চলমান সংঘাতের স্থায়ী অবসান ঘটানো।

দোহা জানিয়েছে, ‘নতুন পদক্ষেপ স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন নিশ্চিতে তদারকি করবে। কোনো অনিয়ম হলে তদন্ত ও যাচাই করবে এবং পুনরায় শত্রুতা রোধে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করবে।’

এই পর্যবেক্ষণ ব্যবস্থায় কাতার, যুক্তরাষ্ট্র এবং আফ্রিকান ইউনিয়ন পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয

 

এ জাতীয় আরও খবর

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী