,

বিজয়নগরের চান্দুরায় শোক সভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত

news-image

আনজব আলী মোল্লা : জাতির জনক বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয় পরিষদ কেমপ্লেক্সে শোক সভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর এ শোক সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীউল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, চান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেফজুল বারী সরকার, সাধারণ সম্পাদক সাছুজ্জামান সিদ্দিকী, ইউপি সদস্য কাজী সিদ্দিক, খান জাহান খান, মুখলেছুর রহমান লিটন, আমিনুল ইসলাম আপন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. কাউসার প্রমুখ। এছাড়াও শোক সভায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা অংশ নেন। পরে শোক সভা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মাহফিল পরিচালনা করেন আলাদাউদপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিরাজুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ