,

টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বিশ্বরেকর্ড ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে ২-০ তে সিরিজ জিতলো ভারত। সেই সঙ্গে টেস্ট অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো সিরিজ জয় করলেন শুভমান গিল।

১ উইকেটে ৬৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত। জয়ের জন্য তখন দরকার ছিল আরও ৫৮ রান। তবে এই ৫৮ রান তোলার পথেই আরও ২ উইকেট হারায় ভারত। রস্টন চেইজের জোড়া শিকারে পরিণত হন ৩৯ রান করা সাই সুদর্শন ও ১৩ রান করা শুভমান গিল।

শেষ দিকে কে. এল. রাহুলের অপরাজিত ৫৮ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটের জয় পায় ভারত।

এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ফলোঅনে পড়ার পর দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান করেছিল উইন্ডিজ।

এই জয়ের ফলে কোনো একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে টানা সবচেয়ে বেশি টেস্ট সিরিজ জয়ের বিশ্বরেকর্ড স্পর্শ করলো ভারত।

২০০২ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর, এই নিয়ে টানা ১০টি টেস্ট সিরিজ জিতলো ভারতীয় দল।

এর আগে কেবল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ১৯৯৮ থেকে ২০২৪ সালের মধ্যে টানা ১০টি সিরিজ জিতে এই রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে