সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাটায় প্রথম নারী ও বাংলাদেশি এমডি নিয়োগ

news-image

অনলাইন ডেস্ক : বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফারিয়া ইয়াসমিন। আগামী ২০ নভেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হবে বলে জানিয়েছে বাটা। তিনি বাটার ইতিহাসে প্রথম নারী ও প্রথম বাংলাদেশি নাগরিক এ পদে নিয়োগ পেলেন।

এক বিবৃতিতে বাটা জানিয়েছে, ফারিয়া ইয়াসমিন ২০২৫ সালের অক্টোবর থেকে বাটা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান এমডি দেবব্রত মুখার্জির স্থলাভিষিক্ত হবেন।

ফারিয়া ইয়াসমিন বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিভিন্ন প্রতিষ্ঠানে ব্র্যান্ড মার্কেটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং ব্যবসা পরিচালনায় ২৩ বছরেরও বেশি সময় দ্বায়িত্ব পালন করেছেন। বাটায় যোগদানের আগে তিনি এসিআই পিএলসিতে চিফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি রেকিট বেনকিজার, মারিকো ও নেসলেতে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

বাটা জানায়, বাটা সু চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ৯ দশমিক ৬৪ কোটি টাকা লোকসান করেছে। ৩০ জুলাই প্রকাশিত কোম্পানির আর্থিক বিবরণী অনুযায়ী, ওই প্রান্তিকে প্রতি শেয়ারে লোকসান দাঁড়ায় ৭ দশমিক ০৫ টাকা। গত বছরের একই সময়ে কোম্পানি ১৮ দশমিক ৭৮ কোটি টাকা মুনাফা করেছিল এবং প্রতি শেয়ারে আয় ছিল ১৩ দশমিক ৭৩ টাকা।

২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বাটার রাজস্ব ৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫৮ কোটি টাকা। বছরের প্রথম ছয় মাসে রাজস্ব ৫ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৫১৪ দশমিক ৬৬ কোটি টাকা। একই সময়ে নিট মুনাফা ২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭ দশমিক ১৮ কোটি টাকা এবং জুন ২০২৫ শেষে প্রতি শেয়ারে আয় দাঁড়িয়েছে ১৯ দশমিক ৮৭ টাকা।

উল্লেখ্য, ১৯৬২ সালে বাটা বাংলাদেশে কার্যক্রম শুরু করে। বর্তমানে টঙ্গী ও ধামরাইয়ে কোম্পানিটির দুটি কারখানা রয়েছে বাটার।

 

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০