,

কখন ফিলিস্তিনিদের মুক্তি দেবেন, জানালেন নেতানিয়াহু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় আটক সকল জিম্মি ইসরায়েলে পৌঁছানোর নিশ্চয়তা পাওয়ার পরই ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর।আজ রোববার দপ্তরের মুখপাত্র শোশ বেদরোসিয়ান বলেন, ‘আগামীকাল মুক্তি পাওয়ার পর সব জিম্মি সীমান্ত পেরিয়ে ইসরাইলে প্রবেশ করলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে।’

পূর্ববর্তী যুদ্ধবিরতির সময় কিছু জিম্মির মরদেহ ফেরত পাওয়ার পর তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

হামাস সোমবার অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে এবং গাজায় ভবিষ্যৎ সরকার গঠনে কোনো ভূমিকা রাখবে না বলে জানিয়েছে। ইসরায়েলি পরিবারগুলো তাদের প্রিয়জনের ফিরে আসার অপেক্ষার প্রহর গুনছে।

গতকাল শনিবার রাতে তেল আবিবে বিপুল জনসমাবেশে মানুষ বন্দিদের পরিবারের প্রতি সংহতি জানায় এবং ট্রাম্পের দূত স্টিভ উইটকফকে অভ্যর্থনা জানায়। হাজারো মানুষ ‘হোস্টেজ স্কয়ারে’ সমবেত হয়ে স্লোগান তুলেন, ‘ধন্যবাদ ট্রাম্প!’ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘আমরা সব বন্দিকে তাৎক্ষণিকভাবে গ্রহণের জন্য প্রস্তুত।’

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯