,

খিলগাঁওয়ে ছিনতাইকারীর গুলিতে যুবক আহত

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও বনশ্রী তিতাস রোডে ছিনতাইকারীর গুলিতে নাফিজ আজিজ সিদ্দিক (৩৩) নামের এক যুবক আহত হয়েছেন।

গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে খিলগাঁও বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

আহতের বাবা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘নাফিজ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে রাতে তার এক বসের আম্মা মারা যাওয়ায়বাসাবোতে গিয়েছিল। সেখান থেকে তার এক বন্ধুকে যাত্রাবাড়ীতে মোটরসাইকেলে করে নামিয়ে দিয়ে বাসায় ফিরছিল। ফেরার পথে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ০৩ জন তার পথরোধ করে তার ব্যবহৃত একটি হোন্ডা হর্নেট মোটরসাইকেল, ০২ টি মোবাইল (০১৭১১০৯০৬৯৮ honor x9 c এবং ০১৫৫৯৪৬৫৬৪০ শাওমি x5 pro) এবং মানিবাগ জোরপূর্বক নিয়ে যাওয়ার সময় বাধা দিলে তাকে বাম পায়ে গুলি করে আহত করে।’

তিনি বলেন, ‘খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে বনশ্রী ফরাজী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’

উল্লেখ্য, আহত নাফিজ বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় পরিবারের সঙ্গে থাকেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে