চলছে রেডিয়েশন থেরাপি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। রোগ নিরাময়ে তিনি বর্তমানে রেডিয়েশন থেরাপি ও হরমোন থেরাপি নিচ্ছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের সহকারী কেলি স্কালি এক বিবৃতিতে বলেন, ‘প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবে সাবেক প্রেসিডেন্ট বাইডেন বর্তমানে রেডিয়েশন থেরাপি ও হরমোন থেরাপি নিচ্ছেন।’

বাইডেনের দপ্তর জানিয়েছে, তার গ্লিসন স্কোর ৯, যা ইঙ্গিত দেয় যে তার প্রোস্টেট ক্যান্সারটি অত্যন্ত আগ্রাসী প্রকৃতির। তবে রোগটি হরমোন-সংবেদনশীল, অর্থাৎ এটি হরমোনভিত্তিক চিকিৎসায় ভালো সাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বাইডেন আগামী মাসে ৮৩ বছর পূর্ণ করবেন। গত সেপ্টেম্বরে একটি মোহস সার্জারি করিয়েছিলেন তিনি। এই সার্জারির মাধ্যমে তার মাথার তালুর ত্বকে থাকা ক্যান্সারযুক্ত কোষগুলো সরানো হয়েছিল। মোহস সার্জারি এমন একটি সূক্ষ্ম পদ্ধতি যা ক্যান্সারযুক্ত অংশ সরিয়ে যতটা সম্ভব স্বাভাবিক টিস্যু রক্ষা করে।

অপরদিকে আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্য অনুযায়ী, প্রোস্টেট ক্যান্সার হলো পুরুষদের মধ্যে সবচেয়ে প্রচলিত ক্যান্সার।

গবেষণায় দেখা গেছে, এই ক্যান্সার বিশেষ করে বয়স্ক পুরুষদের মধ্যে বেশি দেখা যায়। ৮০ বছরের বেশি বয়সী প্রায় ৮০ শতাংশ পুরুষের প্রোস্টেট গ্রন্থিতে কিছু ক্যান্সারযুক্ত কোষ থাকে।

সংস্থাটি জানিয়েছে, প্রোস্টেট ক্যান্সার প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে চিকিৎসা অত্যন্ত কার্যকরভাবে সম্ভব, তবে এটি এখনো পুরুষদের মধ্যে ক্যান্সারজনিত মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা