রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহিদুল আলমকে স্বাগত জানিয়ে স্ট্যাটাস, যা লিখলেন জামায়াত আমির

news-image

অনলাইন ডেস্ক : গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের সঙ্গে গাজা অভিমুখে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন। তার দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ স্বাগত জানান।

এতে জামায়াত আমির লিখেছেন, ‘প্রিয় সম্মানিত শহিদুল আলম, ওয়েলডান। ওয়েলকাম ব্যাক বাংলাদেশ। আল্লাহ তা’আলার মেহেরবানীতে বেঁচে থাকুন দীর্ঘদিন।’

 

এর আগে শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে শহিদুল আলমকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করতে আসেন তার সহকর্মী এবং পরিবারের সদস্যরা।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে ভোর ৫টার কিছুক্ষণ পর বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় গ্লোবাল সামুদ ফ্লোটিলার সঙ্গে তার সেই যাত্রার বর্ণনা দেন।

শহিদুল আলম বলেন, ‘এখনো গাজা মুক্ত হয়নি। সেখানে এখনো আক্রমণ চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীদের ওপর যে নির্যাতন হয়, তার তুলনায় আমাদের সঙ্গে যা হয়েছে, তা কিছুই নয়।’

তিনি আরও বলেন, ‘আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাব। বাংলাদেশি যারা সারা পৃথিবী থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

উল্লেখ্য, শহিদুল আলম গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়ে ফিলিস্তিনের গাজার উদ্দেশে রওনা হয়েছিলেন। সুমুদ ফ্লোটিলায় বিশ্বের প্রথিতযশা অনেক অধিকারকর্মী, পরিবেশকর্মী, রাজনীতিবিদ অংশ নেন। গাজায় পৌঁছানোর আগে একে একে তাদের সবাইকে আটক করে ইসরায়েল বাহিনী। গত বুধবার আটক হন শহিদুল আলম।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের