রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় এখনো আক্রমণ চলছে, আমাদের কাজ শেষ হয়নি: শহিদুল আলম

news-image

অনলাইন ডেস্ক : ইসরায়েলের হাত থেকে মুক্ত হয়ে দেশে ফিরে প্রথিতযশা আলোকচিত্রী ও অধিকারকর্মী শহিদুল আলম বলেছেন, ‘এখনো গাজা মুক্ত হয়নি। সেখানে এখনো আক্রমণ চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীদের ওপর যে নির্যাতন হয়, তার তুলনায় আমাদের সঙ্গে যা হয়েছে, তা কিছুই নয়।’

আজ শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে তাকে তুরস্ক থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শহিদুল আলম বলেন, ‘আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাব। বাংলাদেশি যারা সারা পৃথিবী থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

বিমানবন্দরে শহিদুল আলমকে ফুল দিয়ে বরণ করতে আসেন তার স্ত্রী রেহনুমা আহমেদসহ পরিবারের সদস্যরা। এ সময় তার সহকর্মীরাও উপস্থিত ছিলেন।

এর আগে শহিদুল আলম স্থানীয় সময় গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে তুরস্কের ইস্তানবুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইস্তানবুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। গতকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তানবুল থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

শহিদুল আলম গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়ে ফিলিস্তিনের গাজার উদ্দেশে রওনা হয়েছিলেন। সুমুদ ফ্লোটিলায় বিশ্বের প্রথিতযশা অনেক অধিকারকর্মী, পরিবেশকর্মী, রাজনীতিবিদ অংশ নেন। গাজায় পৌঁছানোর আগে একে একে তাদের সবাইকে আটক করে ইসরায়েল বাহিনী। গত বুধবার আটক হন শহিদুল আলম।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের