রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগ থেকে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকার শাহবাগ থানা এলাকায় পৃথক তিনটি স্থান থেকে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১২টার মধ্যে এসব ঘটনা ঘটে।

শুক্রবার শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের আইল্যান্ডের ওপর অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর।

এর কিছুক্ষণ পর রাত পৌনে ১০টার দিকে জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে অচেতন অবস্থায় আরও একজন পুরুষকে উদ্ধার করে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। তাকেও দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তৃতীয় ঘটনাটি ঘটে রাত পৌনে ১২টার দিকে। শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহিদ মিনারের পাশের ফুটপাত থেকে আরও একজন পুরুষকে উদ্ধার করা হয়। তার বয়সও আনুমানিক ৪০ বছর। তাকেও হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশ জানিয়েছে, তিন মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা কিংবা শারীরিক দুর্বলতার কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে প্রত্যেকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসআই ইলিয়াস কবির, গোলাম রসূল পারভেজ এবং মো. একরামুল হক তিনটি ঘটনাতেই উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন, আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করেও নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি জানান, এই তিনটি ঘটনায়ই শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের