রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি বিনিয়োগকারীদের সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় বিদেশি বিনিয়োগকারীদের সুখবর দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।চলতি বছরের বাজেট প্রস্তাব পেশ করার সময় দেওয়া ভাষণে তিনি বলেছেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতের লক্ষ্য তারা কৌশলগত বিনিয়োগ, জ্বালানি ট্রানজিশন ও ডিজিটাল সেক্টরে গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, এখন থেকে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ একাধিক প্রবেশাধিকার সম্পন্ন ট্রাভেল পাসের মেয়াদ ছয় মাস থেকে বাড়িয়ে ১২ মাস করা হবে।

প্রধানমন্ত্রীর এই ঘোষণা মালয়েশিয়ার অর্থনীতিতে বিদেশি বিনিয়োগের গুরুত্বকে তুলে ধরে। পাসটির মেয়াদ দ্বিগুণ করার এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মালয়েশিয়ায় দীর্ঘ সময় অবস্থান করে নির্বিঘ্নে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেবে।

আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (এমআইডিএ) এই বিনিয়োগকারী পাসটি প্রদানের ক্ষেত্রে আরও বেশি সক্রিয় ভূমিকা নেবে। সংস্থাটি কেবল আবেদনের অপেক্ষায় না থেকে, এবার সরাসরি বিনিয়োগকারীদের কাছে এই পাস পৌঁছে দেবে।

প্রাথমিকভাবে, বহুজাতিক সংস্থা (এমএনসি) এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স শিল্পের সম্ভাব্য বিনিয়োগকারীরা এই বিশেষ পাসটি সরাসরি পাবেন।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের