,

অতিরিক্ত মদ পানে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুজন

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজায় অতিরিক্ত মদ পানে তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও দুজন।

আজ শুক্রবার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পুর্বপাড়া গ্রামের মিজানুর রহমান লিটন (৫০), নাছিদুল ইসলাম (২৭) ও আব্দুল মানিক (২৫)।

একই গ্রামের আল কাফী (৩০) ও রঞ্জু মিয়া (২৮) অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শাজাহানপুর থানার ওসি জানান, গত ২ অক্টোবর শারদীয় দুর্গাপূজার দশমীর দিন সন্ধ্যা ৭টার দিকে বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে বেলতলা নামক স্থানে কয়েকজন একসঙ্গে মদ পান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে বাড়িতেই চিকিৎসা করানো হয়। কিন্তু তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর পরিবারের লোকজন তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ অক্টোবর রাতে মিজানুর রহমান মণ্ডল মারা যান। এরপর বৃহস্পতিবার রাতে মারা যান নাছিদুল ইসলাম। আজ দুপুরে মারা যান আব্দুল মানিক। এখনও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওসি বলেন, মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর