রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা যুবদলের

news-image

অনলাইন ডেস্ক : আগামী ২৭ অক্টোবর সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। গতকাল বুধবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ তথ্য জানান সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

যুবদল জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ অক্টোবর সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হবে। বেলা ১২টায় নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হবে। একই সঙ্গে বিকেলে সারাদেশের জেলা ও মহানগরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। আর পরের দিন ২৮ অক্টোবর সারাদেশের সব উপজেলা ও থানায় র‍্যালি, সমাবেশ, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

১৯৭৮ সালের ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের