,

দাপুটে জয়ে বিশ্বকাপের কোয়ার্টারে আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নাইজেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। এ জয়ে আসরের কোয়ার্টার ফাইনালে উঠল দলটি।

চিলির সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল স্টেডিয়ামে এই জয়ের মাধ্যমে ২০২৩ সালের আসরে একই পর্বে নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হারের প্রতিশোধও নিল আর্জেন্টিনা। সেবার সেই আসরের আয়োজক ছিল আর্জেন্টিনা।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন আলেখো সারকো। ২৩তম মিনিটে বক্সের ঠিক বাইরে নাসিরু সালিহুর ফাউলের পর পাওয়া ফ্রি-কিকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মাহের ক্যারিজো। প্রথমার্ধে সালিহু ফাউলের শিকার হলে নাইজেরিয়া পেনাল্টির দাবি জানায়, কিন্তু রেফারি সেটি নাকচ করে দেন।

নাইজেরিয়ার উইঙ্গার ওসির আচিহি ডানদিক দিয়ে কয়েকটি বিপজ্জনক ক্রস তুললেও আর্জেন্টাইন রক্ষণ সামলে নেয় পরিস্থিতি। প্রথমার্ধের শেষ মুহূর্তে ড্যানিয়েল দাগা একটি ভালো সুযোগ পান, তবে গোলরক্ষক সান্তিনো বারবি চমৎকার সেভ করে তাকে গোলবঞ্চিত করেন।

দ্বিতীয়ার্ধে ৫৩তম মিনিটে আরেকটি দ্রুত আক্রমণ থেকে ক্যারিজো নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন।

৬৬তম মিনিটে বদলি খেলোয়াড় মাতেউস সিলভেত্তি নিম্ন শটে বল পাঠান নাইজেরিয়ান গোলরক্ষক এবেনেজার হারকোর্টের ডানদিকের নিচের কোনায়—আর্জেন্টিনাকে ৪-০ তে এগিয়ে দেন।

এই হারেই শেষ হলো নাইজেরিয়ার অভিযান। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ফ্লাইং ঈগলসরা দুইবার রানার্স-আপ হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু