,

সোমবার মুক্তি পেতে পারেন হামাসের কাছে থাকা জিম্মিরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আগামী সোমবার মুক্তি পেতে পারেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে জিম্মি থাকা সকল ইসরায়েলিরা।’

এ দফায় জীবিত জিম্মিসহ নিহতদের মরদেহও হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এর আগে চুক্তিতে জানানো হয়, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর ৭২ ঘণ্টা সময় পাবে হামাস। নির্দিষ্ট এই সময়ের মধ্যেই জিম্মিদের ছাড়তে হবে বলে উল্লেখ করা হয় চুক্তিতে।

এদিকে ধারণা করা হচ্ছে, জীবিত-মৃতসহ বর্তমানে হামাসের কাছে ৪৮ জিম্মি রয়েছেন। যাদের মধ্যে ২০ জন অন্তত জীবিত বলে দাবি করেছিল ইসরায়েল।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, হামাস-ইসরায়েল চুক্তির শর্ত অনুযায়ী মুক্তি পাবে সব ইসরায়েলি জিম্মি। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পাবে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দী।

এদিকে আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনা’র প্রথম ধাপ বাস্তবায়নে সম্মতি দিয়েছে হামাস ও ইসরায়েল।

এ তথ্য মার্কিন প্রেসিডেন্টসহ মধ্যস্থতাকারীরাও নিশ্চিত করেছেন বলে জানা যায়।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯