সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোরকা পরে এসে জুয়েলার্স থেকে ‘৫০০ ভরি’ স্বর্ণালঙ্কার চুরি

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি জুয়েলার্সে চুরি হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে এ শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি দোকানে ঘটনাটি ঘটে। জুয়েলার্সের মালিকপক্ষের দাবি, প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য বিশ্বাস বলেন, ‘আমার দোকানে মোট প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ছিল। এর মধ্যে দোকানের স্বর্ণ ৪০০ ভরি ও ১০০ ভরি ছিল বন্ধকি স্বর্ণ। এ ছাড়া দোকান থেকে ৪০ হাজার টাকাও চুরি হয়েছে।’

তিনি বলেন, ‘অন্যান্য সময়ের মতো গত রাতেও দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকালে মার্কেটের দারোয়ানের ফোনের মাধ্যমে খবর পাই দোকানে চুরি হয়েছে। এরপর দোকানে ছুটে এসে দেখি সব নিয়ে গেছে চোর।’

এদিকে, এ চুরির ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ এসেছে পুলিশের হাতে। ফুটেজটি বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার রাত ৩টার দিকে ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের দোকানটিতে চোর চক্রের দুজন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে স্বর্ণ চুরি করেন।

আজ সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক বলেন, ‘আমাদের কাছে সংবাদ আসার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। সম্ভবত গতকাল রাতে একদল চোর শম্পা জুয়েলার্স নামে দোকানটির সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। ওরা সেখানে থাকা বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে।’

তিনি বলেন, ‘মালিকপক্ষ আমাদেরকে জানিয়েছে, দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। আমরা আসলে এখনো এই দাবির সত্যতা যাচাই করতে পারিনি। তবে দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে।’

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আমরা মার্কেটের এবং দোকানের আশপাশের ও দোকানের ভেতরে সিসিটিভি ফুটে সংগ্রহ করার চেষ্টা করছি। ঘটনাস্থলে সিআইডির টিম কাজ করছে। আশা করছি দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারব। এই মুহূর্তে প্রাথমিকভাবে এর বেশি বলা যাচ্ছে না। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখছি।’

 

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০