রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিছাত্রীকে আটকে রেখে মারধরের অভিযোগে হোস্টেল পরিচালক গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) এক ছাত্রীকে মারধরের অভিযোগে ‘স্বপ্ননিবাস হোস্টেল’ নামের এক বেসরকারি ছাত্রীনিবাসের পরিচালক রাজিয়া বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টায় তেজগাঁও কলেজের পাশে অবস্থিত ওই হোস্টেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী ঢাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শামসুন্নাহার হলের আবাসিক ছাত্রী। স্বপ্ননিবাস হোস্টেলে থাকা তেজগাঁও কলেজের এক ছাত্রীর অতিথি হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন।

আজ বুধবার ভুক্তভোগী ছাত্রী সংবাদমাধ্যমকে বলেন, ‘কালকে আমার হল বন্ধ থাকায় আমি আমার বান্ধবীর কাছে গেলে হোস্টেল পরিচালক আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে আমি আমার ভাইকে জানালে তিনি যখন আমাকে আনতে যায়। তখন গেইট বন্ধ করে দিয়ে আমাকে মারধর করে। পরে আমার ভাই পুলিশকে জানানোর পর পুলিশ আমাদেরকে সেখান থেকে উদ্ধার করে।’

তিনি বলেন, এরপর তারা মামলা করেন। তবে তাকে ও তার বান্ধবীকে মামলা থেকে সরে আসতে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, ‘এ ঘটনায় তেজগাঁও কলেজের এক ছাত্রী মামলা করেছেন। সেই মামলায় হোস্টেল মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের ভিত্তিতে আমরা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব।’

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের