রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ‘মব’ করে পুলিশ সদস্যকে পেটালেন রিকশাচালকরা

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা আটকের পর মব সৃষ্টি করে নজরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে পেটানোর ঘটনা ঘটেছে। এ সময় জব্দ করা অটোরিকশাটি ছিনিয়ে নেন চালকরা। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় বিমানবন্দর সড়কে এ ঘটনা ঘটে।

আহত কনস্টেবল নজরুল নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে রেকার অপারেটর হিসেবে কর্মরত আছেন।

পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা একজন ট্রাফিক কনস্টেবলের ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় মামলা করা হয়েছে। ছিনিয়ে নেওয়া অটোরিকশাটিও উদ্ধারের চেষ্টা চলছে।

মঙ্গলবার দুপুরে বিমানবন্দর সড়কের কাটগড় মোড়ে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট ও এক কনস্টেবল।

তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন। জব্দ করা অটোরিকশাটি সেখান থেকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন কনস্টেবল নজরুল ইসলাম। এ সময় অটোরিকশা চালকদের ৫০-৬০ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে নজরুলকে ঘিরে ফেলে। গাড়ি ভাঙচুরও করে।

একপর্যায়ে নজরুলকে পিটিয়ে রিকশা ছিনিয়ে নিয়ে চলে যায়।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল