,

ইতিহাসে সর্বোচ্চ দামে রুপা

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের পাশাপাশি রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ মঙ্গলবার সর্বোচ্চ ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে রুপার ইতিহাসে সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। আগামীকাল বুধবার থেকে রুপার নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটে ৯৯১ টাকা বাড়িয়ে ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটে ৮৩৯ টাকা বাড়িয়ে ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৬৩০ টাকা বাড়িয়ে ২ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাজুস। আজ সর্বোচ্চ ১ হাজার ৪৬৯ বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়।

নতুন দাম অনুযায়ী ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা।

এর আগে গতকাল সোমবার দেশের বাজারে স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি নির্ধারণ করা হয় ২ লাখ ৭২৬ টাকা।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে